আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

পদ্মবিলা প্রতিনিধি:
আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মোঃ খোয়াজ আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাইজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ শাহানারা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সদস্য ইকবাল মাহমুদ, অভিভাবক সদস্য সেকেন্দার আলী, সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, নাজমা খাতুন, তানভীর আহমেদ, রোমানা খাতুন, আব্দুল খালেক, আব্দুর রহমান,
খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আইলহাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন আলী, খাসকররা ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রজব আলী, যুবদল নেতা মামুনুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ খোয়াজ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তাঁর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।