দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ

মেহেরপুর অফিস
দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যসহ নাশকতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী ড. তারিক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আতাউর রহমান বলেন, সকলের মনে রাখা দরকার বিএনপি যখনই জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তখন দেশবিরোধী সকল অপশক্তি এক হয়ে দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে। তিনি সমাজের সুশীল সমাজসহ সকল পেশাজীবি এবং জনগনকে সকল দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও তিনি ভারতীয় আগ্রাসনসহ অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর কয়েকমাস না যাইতেই একটি নির্দিষ্ট জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নাশকতা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়াসহ বিভিন্ন নৈরাজ্যের সৃষ্টি করছে। সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চলছে। এছাড়া সাবেক ছাত্রনেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাসায় হামলার পরিকল্পনাও করেছিল ঐ ফ্যাসিবাদী শক্তি।
ঐ পতিত শক্তি এমন একটি দল যারা ৩০০ এমপিসহ সকল মন্ত্রী ও পালিয়ে গেছে এই দেশ থেকে এমনকি মসজিদের ঈমামকে পর্যন্ত পালিয়ে যেতে হয় তাদের দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য। যারা দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতা এবং আগুন দিচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনসহ সরকারের কাছে আহবান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।