আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে আশাদুল নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার সাদা ব্রিজ এলাকায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স আশাদুল হকের প্রতিষ্ঠানে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. আশাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে বীজ, সার ও কীটনাশকের মান ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, লাইসেন্স হালনাগাদ ও মানহীন সার, কীটনাশক এবং বীজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।