নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা চুয়াডাঙ্গার মাটিতে বরদাস্ত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্র সুরক্ষায় নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম, এ তালহা, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাইমুজ্জামান মিশা, ইকবাল হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, আবদুল্লাহ আল মামুন মেহেবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম, এ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।