জীবননগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

‎জীবননগর অফিস:
‎সারা দেশের ন্যায় জীবননগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে ভার্চ্যুয়ালি জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আবদুল জব্বার, উপজেলা সমবায় অফিসার নূর আলম, সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়ল, উপজেলা প্রকৌশলী আল- আমিন উপজেলা আইসিটি অফিসার আবদুস সামাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জীবননগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।