জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ঔষধ ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ঔষধ ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক ৬ টি অভিযান চালিয়ে মদ, সিরাপ, কীটনাশক ও ঔষধ আটক করে। তবে এসব ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করা যায়নি।
মহেশপুর-৫৮ বিজিবি জানায়, গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর নিকট শিংনগর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/এমপি এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়।
এর আগে গত শনিবার রাত ৭টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫-এমপি এর কাছে নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৩৬ বোতল ভারতীয় সিরাপ (ডওঘঈঊজঊঢ ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়। একই দিন সন্ধ্যা ৬টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস এর কাছে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৬ বোতল সিরাপ (ঊংপঁভ ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়।
এদিকে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস এর নিকট নতুনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ হাজার ৬১০ পিস ঔষধ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৪৯ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।