স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত এলাকা থেকে আসামীবিহীন বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাজীরবেড় এলাকা থেকে বিজিবি এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। এছাড়াও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল রবিবার বিকাল ৫টার দিকে সামন্তা বিওপি’র হাবিলদার এস এম মজনু’র নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার-৫৪/২-এস এর নিকট কাজীরবেড় ইউপি’র পাকরাইল কবরস্থানের পাশে একজন চোরাকারবারী’কে ধাওয়া করে। এ সময় সে একটি লাইলন ব্যাগ ফেলে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে চোরাকারবারীর লাইলন ব্যাগের মধ্যে থেকে ৩০ বোতল সিরাপ (রিহপবৎবী), সাদা পলিথিনের ভিতরে খাকি কষ্টেপ দিয়ে মোড়ানো ১টি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, গুলি ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর সীমান্ত থেকে আসামীবিহীন বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার



