নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন নেহালপুল ইউনিয়নে কৃষ্ণপুর বাজারে সার পাচারের অভিযোগে দুটি সার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে মেসার্স রানা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং হিজলগাড়ী বাজারে বাবুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, কৃষ্ণপুর বাজারে মেসার্স রানা ট্রেডার্স থেকে সাত বস্তা সার নিয়ে যাওয়ার সময় সাইফুল নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করেন। সাইফুল ইসলাম রানা ট্রেডার্স থেকে ৭ বস্তা কিনে তার নিজ ব্যবসা প্রতিষ্টান বাবুল ট্রেডার্সে বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সারসহ ভ্যানটিকে আটক করে প্রশাসনকে খবর দেয়। আটককৃত সারের মধ্যে ২ বস্তা ড্যাপ ও ৫ বস্তা এমওপি রয়েছে।
পরে সহকারী কমিশনার ভূমি আসিফ হায়দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রানা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও হিজলগাড়ী বাজারে বাবুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নেহালপুরে সার পাচারের অভিযোগে রানা ট্রেডার্স ও বাবুল ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা



