চুয়াডাঙ্গার সুমিরদিয়া এলাকা থেকে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার সুমিরদিয়া এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাজমুন শেখকে (২৪) আটক করে। পরে গতকাল শুক্রবার বিজ্ঞ আদালতে নেয়া হলে  সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান সহ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) অভিজিৎ সিংহ রায় এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্স  চুয়াডাঙ্গা পৌর এলাকার  সুমিরদিয়া (ঠিকানামোড়) এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানের ছেলে আসামী মোঃ তাজমুন শেখকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পুরিয়া গাঁজা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)সারণির ১০(ক)/১৯(ক) ধারায় সামারী, ট্রায়াল প্রসিকিউশনের জন্য বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়।   বিজ্ঞ আদালত আসামী মোঃ তাজমুন শেখকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের  ১ বছর ৬ মাসের বিনাসশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।