মেহেরপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল

মেহেরপুর অফিস
আগামী ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উৎযাপন উপলক্ষে জেলা পর্যায়ে কলেজ বিভাগে কারিগরি শাখায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম রফিকুল আলম বকুল। জেলা শিক্ষা অফিস কর্তৃক জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষকদের নাম ঘোষনা করা হয়।
এসএম রফিকুল আলম বকুল ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে মেহেরপুর সদর উপজেলাতে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০২২, ২০২৪ ও ২০২৬ সালে সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
জানাগেছে, এসএম রফিকুল আলম বকুল একজন দক্ষ স্কাউটার, স্কাউটস এর রোভার শাখার একজন উডব্যাজার। মেহেরপুর জেলা রোভার স্কাউটসের সাবেক কোষাধ্যক্ষ ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের রোভার স্কাউটস গ্রুপ এর ইউনিট লিডার। প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল শিক্ষক। কলেজের বিভিন্ন জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক ও নিরীক্ষক। শিক্ষকতার পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট ও ভারিং নিয়ে লেখালেখি করে থাকেন। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া থেকে আইসিটির উপর একাধিক কোর্স সম্পন্ন করেছেন। জাতীয় শিক্ষক বাতায়নের একজন সদস্য। স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক ও কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা। তিনি জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের জেলা-০৬ এর গভর্নর। স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের জেলা শাখার সভাপতি। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক ছেলে ও মেয়ে সন্তানের জনক তিনি। জেলার গুনী শিক্ষক নির্বাচিত হওয়াতে সার্বিক সহযোগিতার জন্য তিনি জেলা প্রশাসন, জেলা শিক্ষা বিভাগ, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগ, প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন আমাকে গুণী শিক্ষক নির্বাচিত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল আমি শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষা নিয়ে আরও বেশী বেশী কাজ করবো।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।