স্টাফ রিপোর্টার
জীবননগরে অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ হারান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জীবননগর উপজেলার খয়েরহুদা স্কুলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হারান ওই এলাকার মৃত দবির আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারানের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় চৌকির ওপর রাখা তোষকের নিচে একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জীবননগরে গাজাসহ যুবক গ্রেপ্তার



