স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর “পদধ্বনি” এর ১৬৩২তম পর্ব গতকাল শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয় “কুঞ্জ আফিয়েত” এ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
অনুষ্ঠানে স্বরচিত গল্প কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, কাজল মল্লিক, বনলতা, মর্জিনা খাতুন, আব্বাসউদ্দীন, কাজল মাহমুদ, হোসেন মোশাররফ, মিম্মা সুলতানা মিতা, ইদ্রিস মন্ডল, গোলাম কবীর মুকুল, পূর্ণিমা সাহা, মো: জহির রায়হান, শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর। কাজী নজরুল ইসলামের কান্ডারী হুশিয়ার কবিতাটি আবৃত্তি করেন সরদার আলী হোসেন।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন বিশিষ্ট আলোচক, চুয়াডাঙ্গা জেলার গর্ব সাহিত্য পরিষদের উপদেষ্টা ড: মুন্সি আবু সাইফ, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও সহিদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিন্টু সম্পাদিত আলোচিত সাহিত্য পত্রিকা শব্দসারি’র সেপ্টেম্বর সংখ্যা কবি লেখক সাহিত্যানুরাগীদের মাঝে বিতরণ করা হয়।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩২তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় হোসেন মোহাম্মদ ফারুক, জিএম জোয়ার্দারসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
চুয়াঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত



