মেহেরপুরে র‌্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন আটক

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার খোকসা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২-এর গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার সকালে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আকছেদ আলী (৫৭) এবং মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল আউয়াল (৬৫)।
র‌্যাব-১২ সিপিসি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত পাখিভ্যানও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।