স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। গত দুই দিনে আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো আলমডাঙ্গা বড় বোয়ালিয়া গ্রামের মোঃ তুফান আহম্মেদ(২৮), কলেজপাড়ার চাতাল মোড়ের
মোঃ ওমর ফারুক(২৬), এরশাদপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন অরফে প্রান্ত(৩০), দর্শনা জয়নগর গ্রামের মোঃ শাওন শেখ (২৬), আলমডাঙ্গা মাদরাসা পাড়ার শ্রী সঞ্জয় কুমার(৩৩) ও আলমডাঙ্গা স্টেশন পাড়ার মোঃ ইমন(২২)।
আটককৃতদের মধ্যে কয়েকজন পরোয়ানাভুক্ত আসামী রয়েছে বলে পুলিশ জানায়। এদিকে গতকাল মঙ্গলবার সামারী ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচারের জন্য আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৬ জন আটক, আদালতে সোর্পদ



