স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সম্মিলিত ইসলামী ব্যাংক-পিএলসির গ্রাহকেরা চাহিদামতো জমাকৃত আমানত ফেরত পেতে শুরু করেছেন। গতকাল সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজার স্বপন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন গ্রাহকদের গোলাপ ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মালিক টাওয়ারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সরকারিকরণ হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক-পিএলসি হিসেবে অভিহিত হয়েছে। এ ব্যাংকের গ্রাহকেরা দীর্ঘ দুই বছর যাবত চাহিদামতো টাকা না পেয়ে মানববেতর জীবন যাপন করছিলেন। অবশেষে সরকারে আন্তরিক সহযোহিতায় বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং সম্মিলিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর অক্লান্ত প্রচেষ্টায় আমানতকারীরা আলোর মুখ দেখেছেন। তাঁরা তাঁদের চাহিদমতো কাঙ্খিত আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন। আমানতের টাকা ফেরত পেয়ে গ্রাহকেরা উচ্ছসিত ও আনন্দিত হয়েছেন। এজন্য সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এব্যাপারে জানতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক মো. আবু বকর বিশ্বাস বলেন, ‘সাবেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে আমরা গচ্ছিত টাকা নেওয়ার জন্য ব্যাংকে অনেক আশা যাওয়া করেছি। এ ব্যাংকের ম্যানেজর স্বপন মাহমুদ ও ব্যাংক কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় আমার টাকা ফেরত পেয়েছি। এ জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
চুয়াডাঙ্গা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার স্বপন মাহমুদ বলেন, এ ব্যাংকের গ্রহকেরা ১ সেপ্টেম্বর থেকে টাকা ফেরতের আবেদন শুরু করেন এবং তাঁদের চাহিদামতো টাকা ৭ সেপ্টেম্বর প্রদান করা হয়েছে। এভাবে ২ সেপ্টেম্বরের আবেদন ৮ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বরের টাকা ৯ সেপ্টেম্বর প্রদান করা হবে। এরপর পর্যায়ক্রমে টাকা ফেরত দেয়া হবে। গতকাল সোমবার নতুন এফডিআর হিসাবও খোলা হয়েছে। ব্যাংকটি এখন রাষ্ট্রিয় ইসলামিক ব্যাংক। আমাদের সাথে থাকবেন। অতীতে আপনারা অনেক কষ্ট করেছেন এজন্য দুঃখিত। আগামীতে আপনারা ব্যাংকের সাথে থাকবেন।’
চুয়াডাঙ্গায় সম্মিলিত ইসলামী ব্যাংকে জমাকৃত আমানত চাদিামতো ফেরত পাচ্ছেন গ্রাহকেরা



