আলমডাঙ্গা থানার সাবেক এস আই  অত্যন্ত পরিচিত মুখ  শেখ আসাদুজ্জামানের ইন্তেকাল 

আলমডাঙ্গা অফিস: 

আলমডাঙ্গা থানার সাবেক এস আই এক সময়ের অত্যন্ত পরিচিত  শেখ আসাদুজ্জামান আসাদ ( পিপিএম) আর নেই। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে শেখ আসাদুজ্জামান স্থানীয় মানুষের কাছে ‘আসাদ দারোগা’ নামে পরিচিত ছিলেন। তিনি আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালনের সময় সাহসী ভূমিকার জন্য সিপিএম পদক লাভ করেন।  তাছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে যোগাযোগ ছিল। দীর্ঘদিন আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালন করায় স্থানীয়দের অনেকের কাছেই তিনি  জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

পরিবারের সূত্রে জানা গেছে, শেখ আসাদুজ্জামান অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (৬ আগস্ট)  রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার সাবেক সহকর্মী, পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শেখ আসাদুজ্জামানের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।