আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা ব্লাড সৈনিক ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন চ্যানেল ডি.ও-এর ডাইরেক্ট এডমিন আবির আনম। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর তালিকা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ৫০ সদস্যের পূর্ণাঙ্গ কিমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
ঘোষিত তালিকা অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এক বছর মেয়াদে এ উপদেষ্টা মণ্ডলী ও পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন। নতুন উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। তিনি সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. আল-আমিন ইসলাম পরশ, মো. মোহাইমিনুল হক (আবির), মো. আব্দুল মতিন বিশ্বাস, মো. আব্দুল আওয়াল, মো. আলমগীর রেজা ও মো. আবুল মমিন। এ ছাড়া সহ-উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. মোখলেছুর রহমান, মো. মাজেদুল ইসলাম, মো. নাজমুস শাহাদাত ও মো. সাইফুল ইসলাম। ৫০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজমাইন হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. সজল হোসেন।
আলমডাঙ্গা ব্ল্যাড সৈনিক ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন আবির আনম



