জীবননগর অফিস
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সামা টোকন। প্রধান অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি তানভীর হোসেন রাজীব, জেলা ছাত্রদলের রাজু আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের ইকরামুল, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, আব্দুল শুকুর, সহসভাপতি আনিসুজ্জামান (হাবলু), সরদ্দিন, কালাচান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মিলন শাহ, মজিবর রহমান, আমির হোসেন ও কুদ্দুস আলী।
এছাড়া কেডিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদ, ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন মাস্টার বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মেজর জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর ঘোষিত চার দফা ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। একই সঙ্গে দলের দুঃসময়ে যারা হামলা-মামলার শিকার হয়েছেন এবং কঠিন সময়ে দলের হাল ধরেছিলেন, তাদের মূল্যায়ন করা হবে। পূর্ববর্তী সরকারের আমলে যারা দলের পক্ষে প্রার্থী ছিলেন, তাদেরও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজন আহম্মদ।
জীবননগরের কেডিকে ইউনিয়নে যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



