দামুড়হুদায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দামুড়হুদা অফিস
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দামুড়হুদায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে কবিতা আবৃত্তি, রচনা লেখা, চিত্রাঙ্কন, নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, প্রেম ও সাম্যের কবি। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে তরুণ সমাজকে তার অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাঃ মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও নজরুল স্মৃতি সংসদের সভাপতি শামসুল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমির সুপারভাইজার রাফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পীরা নজরুলের কালজয়ী সংগীত ও কবিতা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।