রুসাকের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত খালিদ বিন আমান সভাপতি ও আরিফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত

বখতিয়ার হোসেন
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (রুসাক) এর ৮ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে খালিদ বিন আমান এবং সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন নির্বচিত হয়েছেন। গত ২৯ শে আগস্ট শনিবার শহীদ সুখরঞ্জন সমাদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টি এস সি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রুসাকের ৭ম কার্যনির্বাহী কমিটির ৫৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা গ্রামের সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের ছাত্র খালিদ বিন আমান এবং চুয়াডাঙ্গা সদরের সুবদিয়া গ্রামের সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ সেশনের ছাত্র রাফিদ হাসান। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদরের নলবিলা গ্রামের সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২০২২ সেশনের ছাত্র মোঃ আরিফ হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনসুরেন্সের বিভাগের ২০২১-২০২২ সেশনের ছাত্র মোঃ হাফিজুর রহমান।
সভাপতি পদে খালিদ বিন আমান ৩৭ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রাফিদ হাসান পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ১০ ভোট। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।