স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল মালেক শিকদারের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম -১।
প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদার এর জীবনী পাঠ করেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন। দোয়া পরিচালনা করেন অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। কোর্ট রেফারেন্স ও শোকসভায় সঞ্চালনা করেন বারের সেক্রেটারি অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি খন্দকার। কোর্ট রেফারেন্সে জজকোর্ট ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাড. আলহাজ্ব মাহাতাব হোসেন ডাবলু এবং দোয়া পরিচালনা করেন অ্যাড. আলহাজ্ব সেলিম উদ্দিন খান।
শোকসভায় সিনিয়র আইনজীবী এসএম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, কামরুল আরেফিন, আব্দুস সামাদ, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, ইউনুচ আলী, মইন উদ্দিন মইনুল, আব্দুল্লাহ আল মামুন, মনিবুল হাসান পলাশ ও মরহুমের ছেলে রকিব শিকদার আলোচনায় অংশ গ্রহন করেন। বক্তারা বলেন প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদার তিনি অত্যন্ত মিষ্টভাষী, সদালপী এবং আইন পেশায় সফল ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত।
প্রসঙ্গত : প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদার ১৯৫৬ সালের ১ জানুয়ারি ভোলা জেলার তজমুদ্দিন থানার বামারায়পুর গামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম নুর মোহাম্মদ শিকদার ও মাতার নাম দীল আফরোজ শিকদার। তিনি চুয়াডাঙ্গা শান্তিপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং সনদ স্থগিত করে উপ-সহকারী কৃষি কর্মকর্তার হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত হয়ে ২০১৫ সালের চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি গত ২৬ আগষ্ট ঝিনাইদহে ইন্তেকাল করেন প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং ২৭ আগষ্ট চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা জামে মসজিদে কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং সেখানে দাফনকার্য সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গায় অ্যাড. আব্দুল মালেক শিকদারকেস্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত



