নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হিজলগাড়ী প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার বিদ্রোহী  রুহের মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা সদর নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর হিজলগাড়ী বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেহালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মাসুদ রানাসহ নয়টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজল গাড়ী মাদ্রাসার মুহতামিম আনোয়ার হোসে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।