উদিয়মান সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
উদিয়মান সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর চুয়াডাঙ্গা শহরের বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পৌল এলাকার জোয়ার্দ্দার পাড়ায় ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম। ২০২১ সালের ১২ আগস্ট করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মারা যাওয়ার এক সপ্তাহ আগে ডালিম করোনাভাইরাসে আক্রান্ত হন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগে ডালিম যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিসহ একাধিক গণমাধ্যমে কর্মরত ছিলেন।
এদিকে ডালিমের ৫ম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বাদ আছর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা মসজিদ পাড়া সংলগ্ন বড় মসজিদে অনুষ্ঠিত দোয়ায় স্থানীয় মুসল্লী ও এলকাবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জিম।
 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।