স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী কমিটির সাথে আজীবন সদস্যদের সংঘের উন্নয়নমূলক কর্মকান্ডে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সংগঠনের গুলশানপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি একেএম আলী আখতার। সংঘের নিজস্ব জমিতে সেমিপাকা অফিস নির্মান, প্রবীণদের চিকিৎসা বিষয়ে সহায়তা, যাকাত ফান্ড বৃদ্ধি করে অসহায় কর্মহীনকে আয়বর্ধক কাজে লাগানো, সংঘের ফান্ড বৃদ্ধির জন্য দান-অনুদান সংগ্রহ করা বিষয়টি আলোচনায় স্থান পায়।
সিনিয়র সিটিজেনদের নিয়ে প্রবীণ হিতৈষী সংঘের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেহেতু সরকারি, বেসরকারি ও বিত্তবানদের অনুদান পাওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। সংঘের অধিকাংশ সদস্য নানা ধরণের অসুস্থতায় জীবন যাপন করছে। তাদের চিকিৎসা ব্যয় অনেক। সমিতি তাদের পাশে দাঁড়াতে চায় কিন্ত ফান্ডের অপ্রতুলতার জন্য সংঘ বেশ সমস্যায় পড়ে-বলেন সমিতির সভাপতি একেএম আলী আক্তার জানান। সমিতির উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, আমরা যদি সকলে দান ও অনুদানের হাত সম্প্রসারিত করি তাহলে সংঘ স্বাভাবিক নিয়মে চালানো সম্ভব।
মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মালেকা হক মাখন, মো: শাজাহান আলী বেল্টু, নজির আহম্মেদ, হারুন অর রশীদ, জামিরুল ইসলাম, আব্দুল মোমিন টিপু ও আবু বকর। অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক এমএম আলাউদ্দীন।
বীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রবীণ কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত



