স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফের বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সৌজন্যে সাক্ষাতে চুয়াডাঙ্গা জেলার ইজিবাইক রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমিতির সভাপতি মো: আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর হক, সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক শান্তি, লাইন সেক্রেটারি মো: আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক মো: আবু তালেব, প্রচার সম্পাদক জুম্মন আলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, উপদেষ্টা কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম, উপদেষ্টা জাহেদ মোহাম্মদ রাজিব খান, উপদেষ্টা জুয়েল মাহমুদ, উপদেষ্টা মতিউর রহমান মিশর, উপদেষ্টা আজিজুর রহমান, উপদেষ্টা মো: সাইদুর রহমান বিজন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মেহেবুব, উপদেষ্টা মো: অমিত হাসান রবিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎসজীবী দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম,এ তালহা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান প্রমুখ।
চুয়াডাঙ্গা ইজিবাইক-রিকশা-পাখিভ্যান চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের সাক্ষাৎ



