স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ফলাফল প্রকাশ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।
উৎসবমুখর পরিবেশে ৩য় থেকে ৯ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি ১০ম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল দেয়া হয় ।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি, পড়াশোনার মান বৃদ্ধি এবং শিক্ষকদের সাথে অভিভাবকদের সেতুবন্ধন দৃঢ় করতে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ‘অভিভাবক সমাবেশ’-ও অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক রফিকুল ইসলাম লিটন, বিপ্লব, মোমিনুর রহমান মোমিন, আশিষ কুমার, অশোক কুমার ও অভিভাবক বিপুল আশরাফ। বক্তারা
বলেন, আগামীর পথচলায় শিক্ষক ও অভিভাবকদের এই সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে উদ্বুদ্ধ করবে।
পরে নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে পাশের হার খুব নগন্য হওয়ায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন। বার্ষিক পরীক্ষায় ভলো ফলাফল করার জন্য এখন প্রস্তুতি নিতে বলা হয়।



