আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আলমডাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া গ্রামের ঘোষপাড়া এলাকায় অভিযানে দুই জনকে আটক করে। অপরদিকে পারকুলা আবাসন এলাকায় অভিযান চালিয়ে এক জনকে আটক করে।
আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া (চরপাড়া) মতিয়ার রহমানের ছেলে হোসাইন (১৯), হাফিজুর রহমানের ছেলে আলামিন (১৯), পারকুলা আবাসন এলাকার মৃত আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অপরদিকে  দুই পুরিয়া গাঁজা, যার মোট ওজন পাঁচ গ্রাম, উদ্ধার করে জব্দ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।