চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুশীলন ও মাঠ প্রস্তুত কমিটির মাঠ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর অনুশীলন ও মাঠ প্রস্তুত কমিটির সদস্যরা মাঠ পরিদর্শন করেছেন। গতকাল  সোমবার বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের ভ্যেনু পুরাতন স্টেডিয়াম পরিদর্শন করেন। মাঠ প্রস্তুত কমিটির সদস্যরা মাঠে উপস্থিত হয়ে মাঠে অনুশীলনরত চুয়াডাঙ্গা পৌরসভা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ফুটবল দলের অনুশীলন প্রত্যক্ষ করেন।
মাঠের কি পরিমাণ মাটি -বালি লাগবে, মাঠ কিভাবে প্রস্তুত করলে  ফুটবল খেলোয়াড় ও দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ নির্বিঘ্ন হবে সে বিষয় নিয়ে মাঠ প্রস্তুত কমিটির সদস্যরা মাঠে বসেই আলাপ করেন।  
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের সম্পাদক সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, যুবদল নেতা শামীম, চুয়াডাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর, ক্রীড়া সংগঠক ইসলাম রকিব, থানা যুবদলের আহবায়ক মতিউর রহমান মিশর, যুবদল নেতা সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি, বাবু মুন্সী, তরিকুল ইসলাম তরু প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।