আলমডাঙ্গা অফিস
বাঁশির শেষ ধ্বনি বাজতেই আনন্দে মেতে ওঠেন ফরিদপুর একাদশের খেলোয়াড়, সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। উল্লাস, করতালি আর বিজয়োল্লাসে মুখর হয়ে ওঠে ফরিদপুর স্কুল মাঠ। স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত ফরিদপুর ইয়াং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। গতকাল বুধবার বিকাল পাঁচটায় ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের ব্যবধানে কুমারী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও শৈল্পিক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত স্বাগতিক ফরিদপুর একাদশই শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোর, তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ মাঠে ভিড় জমান। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, করতালি ও সমর্থনে পুরো মাঠ ছিল মুখরিত। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন জমজমাট ক্রীড়া আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিতাব আলী মণ্ডল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।এসময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফরিদপুর ইয়াং স্টার ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব, শহিদুল হক শাবু, প্রভাষক হাসিবুল হক টুটুল, লিটন মিয়া, রুহুল আমীন, আসমান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শকের উচ্ছ্বাসে জমে উঠল ফরিদপুর ইয়াং স্টার ক্লাবের ফুটবল ফাইনাল ফরিদপুর একাদশ ২-০ গোলের ব্যবধানে কুমারী একাদশকে পরাজিত



