দর্শনা পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহামদ

দর্শনা অফিস
বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (খএঈজজচ)-এর আওতায় দর্শনা পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় দর্শনা পৌরসভা মিলনায়তনে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি পৌরসভার উন্নয়ন নির্ভর করে রাজস্ব আদায় ও সেবার মান বৃদ্ধির ওপর। পৌরবাসীকে মানসম্মত সেবা দিতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের কর প্রদানে সচেতনতা বৃদ্ধি জরুরি। সরকারের পাশাপাশি জনগণকেও উন্নয়নের অংশীদার হিসেবে এগিয়ে আসতে হবে। সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিসিআরআরপি প্রকল্প পরিচালক নাজমুল সাদাত জিল্লুর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর মশিউর রহমান, চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, দর্শনা পৌরসচিব সাজেদুল আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, প্রধান সহকারী শাহ আলম, উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শন শেষে সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দর্শনা পৌরসভা চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন অতিরিক্ত সচিব কবির আহামদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।