মেহেরপুর অফিস
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেন ফলজ ও বনজ চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন| এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন|
প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষনা এবং শিক্ষার্থীদের বেশী বেশী বনজ ও ফলজ গাছ রোপনে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়| সংক্ষিপ্ত আলোচনায় ড. তোজাম্মেল হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন সারাদেশে বৃক্ষ রোপন করা| ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে অন্যদিকে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে| তিনি শিক্ষার্থীদের বেশী বেশী গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে যদি একটি করে গাছের চারা রোপন করি তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং আমাদের পুষ্টি চাহিদা পুরণ হবে পাশাপাশি বনজ বৃক্ষের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাঠের সরবরাহ বৃদ্ধি পাবে|
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



