গাংনীতে গাঁজা কিনতে এসে ধরা, তিন মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকার বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। দণ্ডিতরা হচ্ছে- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন হাপানিয়া গ্রামের সাগর আলী (২০), সিপন আলী (২৪) এবং জাহিদ হোসেন (১৯)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছ, গাংনী উপজেলার কসবা গ্রামে গাজা কিনতে আসে প্রতিবেশী গ্রাম আলমযাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের তিন যুবক। কসবা গ্রামের যুবসমাজের হাতে আটক হওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশে রাতেই তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।