চুয়াডাঙ্গায় অ্যাড. আব্দুল গফুর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জজকোর্টের সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সেক্রেটারি অ্যাড. আব্দুল গফুর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানিসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভাটি সঞ্চালনা করেন সেক্রেটারি খন্দকার অহিদুল আলম মানি । এসময় বারের সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক আফরুজা আক্তার এবং সিনিয়র আইনজীবীরা উপিস্থত ছিলেন। শোকসভায় দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান।  
সভায় মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, বজলুর রহমান, আ.স.ম. আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম,  শহীদুল হক, আবুল বাশার, মইন উদ্দিন মইনুল, বদিউজ্জামান, ফজলে রাব্বী সাগর, তালিম হোসেন, নাজমুল হাসান লাভলু , আফজাল হোসেন ও মনিবুল হাসান পলাশ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, মরহুম আইনজীবী আব্দুল গফুরের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা,  গভীর শোকপ্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত: অ্যাড: আব্দুল গফুর বিগত ১৯৭২ সালের ৩০ জুন  বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির পর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে কর্মজীবন শুরু করেন। গত মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃতুবরণ করেন। ওইদিন রাতে দামুড়হুদার উজিরপুর গ্রামে দাফনকাজ সম্পন্ন হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।