দর্শনায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

দর্শনা অফিস
দর্শনায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ| বুধবার সকাল ১০টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের রায়সা বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়|
স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দর্শনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়| এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে|
দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে| এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা যাচাই শেষে নিশ্চিত হওয়া যাবে| ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।