কার্পাসডাঙ্গা প্রতিনিধি
কার্পাসডাঙ্গা বাজার দোকান-মালিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি অপসারণ এবং দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীরা| বুধবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা বাজারের ইন্দা মোড়ে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক ব্যবসায়ী অংশ নেন|
এ সময় বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের ১১ ডিসে¤^র নির্বাচিত দুই বছর মেয়াদি কমিটির মেয়াদ ২০২৪ সালেই শেষ হলেও প্রায় দেড় বছর ধরে একই কমিটি দায়িত্ব পালন করে আসছে|
বক্তারা বলেন, সাধারণ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নতুন নির্বাচনের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি| চলতি মাসের ৬ জুন সাধারণ সভার মাধ্যমে একটি এডহক কমিটি গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি| পরবর্তীতে ব্যবসায়ীরা একাধিকবার যোগাযোগ করলেও তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়|
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে মেয়াদোত্তীর্ণ কমিটি দায়িত্ব পালন করছে, যা ব্যবসায়ী সমাজের ¯^ার্থের পরিপন্থী| তারা অবিল¤ে^ একটি এডহক কমিটি গঠন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান|
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফার্মেসির ¯^ত্বাধিকারী আমির হোসেন, এলাহী ফার্মেসির ইব্রাহিম হোসেন, আব্দুর রহিম, আমিনুল ইসলাম, আব্দুর রউফ, শুবলপুর হার্ডওয়্যারের মাহবুবুর রহমানসহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা| মানববন্ধন শেষে ব্যবসায়ীরা তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন এবং নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান|
মেয়াদোত্তীর্ণ কমিটি অপসারণ ও নির্বাচনের দাবিতে কার্পাসডাঙ্গা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন



