মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার দুপুরে উপজেলার বামন্দি বাজারে এ আয়োজন করা হয়| জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা অফিস কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বামন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান| এসময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর চে¤^ার অব কমার্সের সদস্য আনারুল ইসলাম কালু, কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাংনী উপজেলা সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান|
আলোচনা সভায় বক্তারা বলেন আমরা সকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রেতা এবং ভোক্তা তাই আমাদের সকলের উচিত কেউ কারো সাথে প্রতারণা না করা|
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত



