গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, গ্রেফতার-১

মেহেরপুর অফিস
তাবলীগ জামায়াতের দাওয়াত দেওয়া নিয়ে বিতর্কের জেরে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার কাজীপুরের মুন্সীপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অপরাধে রাজন (৪৫) নামের একজনকে আটক করেছে। সে ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।
গত ১৯ জুন কাজীপুর মুন্সি পাড়া জামে মসজিদে কিছু তাবলীগ জামায়াতের লোকজন আসেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেন। এসময় রাজন তাদের সাথে তর্ক শুরু করলে স্থানীয় আশিক তাতে বাঁধা দিলে তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। আশপাশের লোকজন ঘটনা দেখার পরে উত্তেজিত হয়ে রাজনকে মারতে গেলে রাজন পালিয়ে গিয়ে তার নিজ বসতবাড়ির ছাদের উপর থেকে ৪ টি ককটেল নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। ককটেল নিক্ষপের ঘটনায় গ্রামবাসী রাজনের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ রাতেই রাজনকে আটক করে থানায় নেয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় রাজন ও তার পিতা রশীদের নামে মামলা হয়েছে। ওই মামলায় রাজনকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তার পিতা রশিদ পলাতক রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।