দর্শনা অফিস
দর্শনার তরুণ কবি সম্রাটের কবিতা জর্ডানের আন্তর্জাতিক সাহিত্য ম্যাগাজিনে স্থান পেয়েছে| সম্রাট দর্শনা পৌরসভার দক্ষিণচাদপুর গ্রামের ছেলে| সেখানকার এক সাধারণ পরিবারের সন্তান সম্রাট হোসেন| উচ্চশিক্ষার প্রচলিত পথে না হেটে সাহিত্যকেই বেছে নিয়েছেন জীবনের সাধনা হিসেবে| সেই নিরলস চর্চার ¯^ীকৃতি মিলেছে দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে| সর্বশেষ আরব বিশ্বের যুব ফোরামের অধীনে জর্ডান থেকে প্রকাশিত ‘আরিস সাংস্কৃতিক ম্যাগাজিন’-এ প্রকাশিত হয়েছে তার কবিতা|
সম্রাট হোসেন ২০০৩ সালের ২৬ এপ্রিল দর্শনা দক্ষিণচাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন| তার পিতা রফিকুল ইসলাম সীমান্ত এবং মাতা বুলবুলি ইসলাম| তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়| তিনি কেরু উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি এবং দর্শনা সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করে| এরপর উচ্চশিক্ষায় ভর্তি না হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সাহিত্যচর্চায় নিয়োজিত করেন| বর্তমানে ঢাকায় একটি ছোটখাটো চাকরির পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন|
তার প্রথম লেখা প্রকাশিত হয় ‘সাহিত্য সৌরভ’ ম্যাগাজিনে| এরপর একে একে প্রকাশিত হয়েছে ইকরা ম্যাগাজিন, নবীন ম্যাগাজিন (ইসলামি বইমেলা-২০২৫), জোয়ার ম্যাগাজিন, তাজকিয়া ম্যাগাজিন এবং ভারতের আলিপুরদুয়ার থেকে কলকাতা বইমেলা-২০২৫ উপলক্ষে প্রকাশিত ‘তারুণ্যের ছোয়া’ ম্যাগাজিনে| এছাড়া ‘আহত ফড়িঙের ঘর নেই’ শীর্ষক যৌথ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে তার দুটি কবিতা| দেশের গণ্ডি পেরিয়ে এবার জর্ডান থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্যভিত্তিক ওয়েব ম্যাগাজিন ‘আরিস সাংস্কৃতিক ম্যাগাজিন’-এ তার কবিতা প্রকাশ পাওয়াকে তিনি নিজের সাহিত্যজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন|
নিজের ¯^প্নের কথা বলতে গিয়ে সম্রাট হোসেন বলেন, আগামী দিনে বাংলা সাহিত্যের জন্য কিছু অবদান রেখে যেতে চাই|



