দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে বিস্ফোরকদ্রব্য ও মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে| গত শনিবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়|
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে দর্শনা পৌরসভার ৮ ন¤^র ওয়ার্ডের শ্যামপুর মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে প্রভাত আলম (৩২) রয়েছেন| তাকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে| অপরদিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহজাহানের ছেলে ওয়াসিম হোসেন (৩২)-কে একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়|
দর্শনা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে| পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার



