সরোজগঞ্জ শাহাপুরে ধানের চারা পুড়িয়ে দিল দুবৃত্তরা

সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ শাহাপুর মাঠে তিন কৃষকে ১৫ কাটার ধানের চারা ঘাস পোড়া ওষুধ দিয়ে পুড়িয়ে দিযেছে দুবৃত্তরা। জানাগেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের উত্তর পাড়ার জয়নাল হোসেনের ছেলে মান্নানের ১০ কাটা, মৃত আবুল হোসেনের ছেলে খোকনের ৫ কাটার ও কাদেরের ছেলে লিটনের ২ কাটা জমির ধানের চারা কে বা কাহারা রাতের আধারে ঘাস পোড়া ওষুধ দিয়ে পুড়িয়ে দেয়। এই বিষয়ে খোকন জানান আমার ৫ কাটা জমির ধানের  চারা সহ পাশে আরো দুজনের চারা কে বা কাহারা ঘাস পোড়া  ওষুধ দিয়ে পুড়িয়ে দিয়েছে যাহা ওই চারা প্রায় ২০ বিঘা জমির চারা রোপন করতে পারতো, এই কাজ যে করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাছি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।