জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়েআসামীবিহীন ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৩-এস এর নিকট পার-গোপালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিক কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। অপরদিকে একই সময়ে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৩-আর এর নিকট নতুনপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৯৪ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।