চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে তিন আইনজীবীর চেম্বার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জজ কোর্টের তিন নবীন আইনজীবীর ব্যক্তিগত ল- চেম্বার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের একটি ভবনে জজ কোর্টের তিনজন বিজ্ঞ নবীন আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, অ্যাড: মোস্তাফিজুর রহমান মিঠুন ও অ্যাডঃ কামাল উদ্দিন -এর চেম্বার উদ্বোধন করা হয়।
  চেম্বারের উদ্বোধন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), অ্যাড: এম,এম শাজাহান মুকুল, সাবেক সেক্রেটারি অ্যাড: ফজলে রাব্বী সাগর, অ্যাড: রেজাউল হক রেজা, অ্যাড: আফজালুল হক, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড: শাহ জামাল, অ্যাড : রাতুল হাসান, আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডঃ রাগিব আহসান, অ্যাড: তুহিন আহমেদ-২, অ্যাড. মোহাম্মদ বিশ্বাস আল আমিন, অ্যাড: ইমদাদুল হক জুয়েল, অ্যাড: তৌফিক আহমেদ রিজভী। পরে দোয়া পরিচালনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।