শাহ্জালাল ইসলামী ব্যাংক এসআইসিআইপি-এর আওতায় চুয়াডাঙ্গায় ২৫জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

স্টাফ রিপোর্টার
দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক অনন্য মাইলফলক স্পর্শ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এডিবি এবং বাংলাদেশ ব্যাংকের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঝশরষষং ভড়ৎ ওহফঁংঃৎু ঈড়সঢ়বঃরঃরাবহবংং ধহফ ওহহড়াধঃরড়হ চৎড়মৎধস (ঝওঈওচ) প্রকল্পের আওতায় সফলভাবে সম্পন্ন হলো মাসব্যাপী এক বিশেষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম।
গত ১১ মে, ২০২৬ থেকে শুরু হওয়া এক মাস মেয়াদী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিটি গতকাল শনিবার সনদপত্র বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। গতকাল সকাল ১০টায় আত্মবিশ্বাস প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও চেক প্রদান করা হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, এই বিশেষ ‘ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধস (ঊউচ)’ প্রশিক্ষণটির জন্য দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রাপ্ত মোট ১৯৮টি আবেদনপত্রের মধ্য থেকে কয়েক ধাপে কঠোর স্ক্রিনিং, লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়, যার মধ্যে ৮ জন নারী এবং ১৭ জন পুরুষ উদ্যোক্তা ছিলেন। দীর্ঘ এক মাসের এই কঠোর প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের উপস্থিতির হার ছিল শতভাগ। প্রশিক্ষণে মূলত ব্যবসায়িক মৌলিক ধারণা, আর্থিক ও আইনি ব্যবস্থাপনা, বাস্তবমুখী জ্ঞানপ্রেরণামূলক সেশন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমইর প্রধান আব্দুর রহিম।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা বলেন,  এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই ছিল তাত্ত্বিক জ্ঞানের পাশা-পাশি তরুণদের বাস্তবসম্মত ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য করে তোলা।
প্রশিক্ষণ দিয়েই ব্যাংক তার দায়িত্ব শেষ করছে না। ঝওঈওচ প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রশিক্ষণ সমাপ্তকারী এই নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে সহজ শর্তে আর্থিক ও কৌশলগত সহযোগিতা (ঋণ সুবিধা) প্রদান করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান শুধু অর্জন করলেই হবে না এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে আজকের এই একুশ দিনব্যাপী প্রশিক্ষণ সার্থক হবে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মাসুম বিল্লাহ,  আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, উদ্যোক্তা ফাতেমা আক্তার ইতি, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ, ফারহানা আফরোজ ও তামান্না খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ, ডেপুটি ম্যানেজার আব্দুল হামিদ, শাহজালাল ইসলামী ব্যাংক সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ রবিউল ইসলাম, মেহেরপুর শাখার ব্যবস্থাপক ওয়ালিউর রহমান, মাগুরা মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরজুল্লাহ, এসইসিপি ট্রেইনার মাহবুবুর রহমান, উদ্যোক্তাগণ। সমাপনী অনুষ্ঠানের শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে মূল সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণে অসামান্য পারফরম্যান্সের জন্য সেরা ৫ জন উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা ও চেক প্রদান করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা ফিতা কেটে  দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।