স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রেড ক্রিসেন্টের সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নবাগত চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফকে বরণ করে নেন। পরে সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে সংবর্ধিত করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সভাপতি রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফুজ্জামান শরীফ বলেন, মানবিক সেবার পরিধি আরও সম্প্রসারণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের সহায়তা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের ভূমিকা আরও জোরদার করা হবে।
রেড ক্রিসেন্ট আমার নিজের প্রতিষ্ঠান। তাই এখানে আমাকে সংবর্ধনা দেওয়ার কিছু নেই। প্রয়োজন হলে আমি প্রতি মাসে, এমনকি প্রতি সপ্তাহেও এখানে আসব। আপনাদের প্রত্যাশাই আমার প্রত্যাশা। আমরা যদি সবাই মিলে আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে রেড ক্রিসেন্টকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। মানুষের সেবার মান কীভাবে বৃদ্ধি করা যায়, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন এবং সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো কীভাবে দূর করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে রেড ক্রিসেন্টের কার্যক্রম নিয়ে সবাইকে নিয়ে বসে ঘাটতি, অসম্পূর্ণ কাজ, হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উন্নত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এবং ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে রেডক্রিসেন্টকে আরো সমৃদ্ধশীল করে তুলব।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, মো. সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এম.এম. শাহাজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা, রওফ উন নাহার রিনা ও মাসুদুর রহমান বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর এবং যুব রেড ক্রিসেন্টের টিম লিডার বাদল হোসেনসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।
রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা



