জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতে ইসলামীর সমাবেশ

জীবননগর অফিস
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে বক্তারা বিভিন্ন বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ হাফিজুর রহমান, মোহাম্মদ জিয়াউল হক (তারবিয়াত সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা), মো. শাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মোঃ মহিউদ্দিন (উথলী ইউনিয়ন), মাওলানা মোঃ ইসরাইল হোসেন (হাসাদাহ ইউনিয়ন), মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক (সীমান্ত ইউনিয়ন), মোঃ মাহফুজুর রহমান (বাঁকা ইউনিয়ন)সহ অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাজেদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাহফুজুর রহমান।
এ সময় জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আমির, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।