জীবননগর অফিস
জীবননগরে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর শহরের কাজী টাওয়ারের কনফারেন্স রুমে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় সভাপতিত্ব করেন জেলা লেখক সংঘের সভাপতি ডাক্তার শাহীনূর হায়দার। সাহিত্য সভার শুরুতে প্রয়াত লিখিয়েদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সদস্যগণ সংগঠনকে গতিশীল করতে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে একটি সুন্দও কমিটি গঠনের প্রস্তাব করেন। দ্রুততম সময়ে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।পরে লেখক সংঘের সদস্যগণ স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, অশোক দত্ত, খালেকুজ্জামান, আব্দুল আলীম, মোহা. নূর হোসেন, সিরাজুল ইসলাম, জাকিয়া সুলতানা, ফারহানা আক্তার রিনি, নওরীন সুলতানা, সফিকুল আলম, মোছা. রাজিয়া আক্তার রেখা, রাজিম হোসেন, সুনু মোল্লা, শাহনাজ খানম প্রমুখ।
জীবননগরে ‘চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ’-এর সাহিত্য সভা অনুষ্ঠিত



