আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কোয়াতলা মহাম্মদপুর এলাকায় ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ফলাফল কৃষকদের মাঝে তুলে ধরতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার।
তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কলাসহ বিভিন্ন অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ দেবাশীষ দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ এবং হারদী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আলমডাঙ্গায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত



