প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দামুড়হুদায় ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

দামুড়হুদা অফিস
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের দামুড়হুদা উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুম এই প্রশিক্ষণ শুরু হয় যা চলবে আগামী ২২ জুন পর্যন্ত। উপজেলা সমাজসেবা কার্যালয় দামুড়হুদার আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকার উপ-পরিচালক আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী অফেরতযোগ্য ২৮ হাজার টাকা করে অনুদান পাবেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।