স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসককে সভাপতি ও বিপুল হাসান হ্যাজিকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ৮ জুন ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) চুয়াডাঙ্গা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং জেলার জীবননগর কাজীপাড়ার কাজী মনোয়ার হুসাইনের ছেলে মামুনুজ্জামান আদুন।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারার ২ (১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ১ (চ) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন হয়েছে।
এদিকে অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন বলে চিঠিতে জানানো হয়েছে।
অপরদিকে পৌর যুবদলের আহবায়ক ও সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে সভাপতি ও বিপুল হাসান হ্যাজিকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন



