নিজ অর্থায়নে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাংবাদিক এসকে লিটন

জীবননগর অফিস
জীবননগর উপজেলার খয়েরহুদা মাঠপাড়া এলাকায় নিজ¯^ জমিতে ও নিজ অর্থায়নে এলাকাবাসীর জন্য ‘বাইতুর রহমান জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তরুণ ব্যবসায়ী, সমাজসেবক, সাথী অটো রাইস মিলের চেয়ারম্যান এবং মাই টিভির সিনিয়র রিপোর্টার এসকে লিটন| গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গহরী|
এসময় এসকে লিটন বলেন, খয়েরহুদা মাঠপাড়া আমার জন্মভূমি| এ গ্রামের মানুষের কাছে আমি ঋণী| তাদের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান হিসেবে নিজ উদ্যোগে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছি| আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন| মানুষের প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ মৃত্যুর পর কাজে আসে না| তাই এমন একটি প্রতিষ্ঠান গড়ে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং আমার জন্য সদকায়ে জারিয়া হবে|
তিনি আরও জানান, মসজিদের পাশেই একটি ঈদগাহ মাঠ থাকবে| পাশাপাশি ভবিষ্যতে সেখানে একটি কবরস্থান স্থাপনেরও পরিকল্পনা রয়েছে|
এসয় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি আমিরুল ইসলাম মিসরী, এসকে লিটনের পিতা আব্দুর রহমান, মাওলানা জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।